ব্রাজিলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় পেলেও স্বস্তিতে নেই ব্রাজিল শিবিরে। ম্যাচের প্রথমার্ধ শেষেই চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। ডান উরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলকভাবে তাকে তুলে নেওয়া হয়। ফলে বার্সেলোনায়ও এখন শুরু হয়েছে দুশ্চিন্তা।
ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলও করেন রাফিনিয়া। কিন্তু বিরতির পর আর মাঠে ফেরেননি তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, উরুর পেশিতে অস্বস্তির কারণেই তাকে তুলে নেওয়া হয়েছিল।
রাফিনিয়ার জন্য ঘটনাটি কিছুটা উদ্বেগের হলেও এখনই বড় ধরনের চোটের কথা বলা হয়নি। ম্যাচ শেষে পাওয়া তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পরই তার চোটের প্রকৃতি ও মাঠের বাইরে থাকার সময় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
বার্সেলোনার জন্য রাফিনিয়ার চোটের খবর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান এরই মধ্যে আট প্রতিযোগিতামূলক ম্যাচে ১৪ গোল করেছেন।
এর আগে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও রাফিনিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। টাউনসভিলে ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে তার নেওয়া কর্নার থেকেই যোগ করা সময়ে গোল করেছি
লেন রায়ান।