ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক


নিউজ ডেস্ক
১৩:৪৭ - মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার তার স্ত্রী শারমিন মুশতারীর দেশত্যাগে নিষেধাজ্ঞায় আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সহকারী পরিচালক মো. তানজির আহমেদ জানিয়েছে।


দুদক জানায়, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিং এর অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও তার স্ত্রী শারমিন মুশতারী-এর বিদেশ গমন জন্য পরিচালক রহিতকরণের (মানিলন্ডারিং) বরাবর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিদেশ গমন রহিতকরণের আবেদন বিজ্ঞ আদালতে দাখিলের নিমিত্ত কমিশন অনুমোদন প্রদান করেছে।


মোহাম্মদ আলী আরাফাত ঢাকার-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।


ওই বছরের ১২ আগস্ট আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা

বিভাগ।