ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার


নিউজ ডেস্ক
১৩:৫১ - মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আদালতে পাঠানো

হয়েছে।