ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

স্বাধীনতা দিবস উপলক্ষে পিনাকল হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প।


নিউজ ডেস্ক
১৭:২৬ - বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে পিনাকল হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প।


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিনাকল হেলথ কেয়ার এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আশকোনার হাজী কমর উদ্দিন টাওয়ার এ অবস্থিত পিনাকল হেলথকেয়ার এর ৪র্থ তলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।


আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে ডা. আয়েশা আমিন ইমু (ডেন্টাল), ডা. মো. মোকছেদুল হোসাইন ইমন (মেডিসিন), ডা. রুবায়েত হোসেন (গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. মাহাথির মনির (কিডনি) এবং ফিজিওথেরাপিস্ট ফিজিও রায়হান এর ততত্ত্বাবধানে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।উক্ত ক্যাম্পে বিভিন্ন টেস্টের উপর ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট।


হাসপাতালের চেয়ারম্যান ডা.কাজী আশরাফুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আমিন এর তত্ত্বাবধানে ক্যাম্প পরিচালিত হয়।


দিনব্যাপী এ আয়োজনে এলাকার অসংখ্য বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ডাঃ আশরাফুজ্জামান জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে।