বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বিজ্ঞাপন নমুনা বিজ্ঞাপন (বদলে দিন)
সংবাদ শিরোনাম

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ন
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (সিআইএসবি) পূর্বাচলে তাদের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় পূর্বাচলের ৩০০ ফুট এলাকার পুলিশ অফিসার হাউজিং সোসাইটিতে (পিওএইচএস) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন ফিলিস্তিনের হাইকমিশনার ইউসুফ এস. ওয়াই. রমাদান এবং কানাডার নিউ ব্রান্সউইকের প্রতিনিধিরাও। স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও প্রধান শিক্ষক বেগম শিরীন জাহানসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের কর্তৃপক্ষ জানায়, নতুন ক্যাম্পাসে থাকবে আধুনিক শ্রেণিকক্ষ, বড় সুইমিং পুল, প্রশস্ত খেলার মাঠ, বহুমুখী হল, সুসজ্জিত লাইব্রেরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা, যা শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করবে।

 

কর্তৃপক্ষের মতে, স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রতিষ্ঠানটির শিক্ষাযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিজ্ঞাপন নমুনা বিজ্ঞাপন (বদলে দিন)